"বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে।" — জামে তিরমিযী ২৪৫৯
এই অ্যাপ কেন?
আমরা ব্যবসার হিসাব রাখি, টাকার হিসাব রাখি — কিন্তু যে আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াব, তার হিসাব রাখি না। "দাওয়াত ও আমল" অ্যাপ প্রতিদিনের নামাজ, তিলাওয়াত, যিকিরসহ সব আমলের হিসাব রাখা সহজ করে দেয় — যেন নিজের উন্নতি নিজেই দেখা যায়, আমলে ধারাবাহিকতা আসে।
ফিচারসমূহ
- ৫ ওয়াক্ত নামাজের হিসাব — জামাতে, একাকী না কাজা; ওয়াক্ত-ভিত্তিক সুন্নতে মুয়াক্কাদা ও বিতর
- নামাজের সময়সূচি — বাংলাদেশের ১০টি শহরের, ইন্টারনেট ছাড়াই
- তাসবিহ কাউন্টার — দরুদ, ইস্তেগফার, তিন তাসবিহসহ ৯টি যিকির; প্রতিটির ফজিলত কুরআন-হাদিসের সূত্রসহ; নিজের যিকির যোগ করা যায়
- কুরআন তিলাওয়াত ও কিতাব খতম — দৈনিক পৃষ্ঠার হিসাব, মাসিক লক্ষ্য, বই যোগ করে খতমের অগ্রগতি
- ৭০+ ফজিলত — প্রতিটি আমলে চাপ দিলেই কুরআন ও সহিহ হাদিসের ফজিলত
- রিপোর্ট ও উন্নতি — সাপ্তাহিক তুলনা, মাসিক ক্যালেন্ডার, ধারাবাহিকতা (streak), আমলের বাগান
- পুরনো কাজা আদায়ের হিসাব — জমা কাজা লিখুন, আদায় করতে করতে কমিয়ে আনুন
- নারীদের জন্য বিশেষ ব্যবস্থা — জামাতের বদলে আদায়ের হিসাব, ওজরের দিনের শরিয়তসম্মত হিসাব
- আয়-ব্যয়ের হিসাব — খাতভিত্তিক বাজেট, সঞ্চয় ও দানের হিসাব
- দাওয়াতের কাজের হিসাব — দায়ীদের জন্য সাক্ষাৎ, তাশকীল ও ফলোআপ ব্যবস্থাপনা
- নতুনদের সিঁড়ি — শুধু ফরজ দিয়ে শুরু, অ্যাপ নিজেই ধীরে ধীরে আমল বাড়াতে উৎসাহ দেয়
- রমজান, জুমা, আইয়ামে বীজ — বিশেষ দিনের স্মরণিকা, হিজরি তারিখ
গোপনীয়তা — আপনার আমল শুধু আপনার ও আল্লাহর মাঝে
- একাউন্ট ছাড়াই ব্যবহার করা যায় — সব হিসাব আপনার ফোনেই থাকে
- কোনো বিজ্ঞাপন নেই, ট্র্যাকিং নেই, তথ্য বিক্রি নেই, কোনো লিডারবোর্ড নেই
- ব্যাকআপ নিজের Google Drive-এ বা আমাদের ক্লাউডে — গোপনীয়তা নীতি
কীভাবে শুরু করবেন
- অ্যাপ ডাউনলোড করুন অথবা সরাসরি ওয়েবে ব্যবহার করুন
- "একাউন্ট ছাড়াই শুরু করুন" চাপুন — কোনো তথ্য লাগবে না
- পুরুষ/নারী ও আপনার আমলের স্তর বাছাই করুন
- প্রতিদিন এক মিনিটে টিক দিন, মাস শেষে নিজের উন্নতি দেখুন ইনশাআল্লাহ
আরো পড়ুন
📖 আমলের ফজিলতসমূহ — কুরআন ও হাদিসের আলোকে (৭০+ ফজিলত)
যোগাযোগ
অ্যাপে নতুন ফিচারের পরামর্শ দিতে WhatsApp: 01788-413392 · ইমেইল: hakimashrafaliteam@gmail.com
© দাওয়াত ও আমল — হাকীম মাওলানা আশরাফ আলী সাহেবের উপহার